Posts

Showing posts from January, 2020
স্বাধীনতা চাই  স্যাটেলাইট দাও কিংবা পদ্মা সেতু খাল কেটে দাও কিংবা নদী খনন  যে টাই দাও না কেন?  আমার স্বাধীনতা কেড়ে নিয়ে,  আমার বাক শক্তি কেড়ে নিয়ে,  আমার কলম কেড়ে নিয়ে।  তুমি যদি সূর্য জয়ের গল্প শুনাও  আমার কোন লাভ হবে না।  পিঁয়াজের বাজারে আগুন লাগিয়ে  লেবু বাম্পার ফলনের গল্প শুনে  আমার কোন লাভ হবে না।  আমি তো দেখেছি মৃত্যুর মিছিলে  তোমার জমদূতের ন্যায় রূপ।  আমি দেখেছি, কৃষকের কান্নার মিছিলে ধান ক্ষেতে জ্বলে কৃষকের দেওয়া আগুন।  তুমি আমাকে মেট্রোরেল দিয়েছো  আকাশে উড়ার সু ব্যবস্থা  চাঁদে ঘর বাঁধার স্বপ্ন দিয়েছো।  কিন্তু, আমি তো দেখেছি কি ভাবে জুয়ার আসরে  ব্যাংক কর্মকর্তা কিংবা মন্ত্রী আমলার নগ্ন উন্মাদনা।  আকাশে বিলুপ্ত হচ্ছে কোটি কোটি মানুষের আর্তনাদ।  আমি দেখেছি বন্ধুত্বের নামে,  দেশমাতাকে নগ্ন করেছে যারা  তাদের সাথে তোমাদের দোস্তি। আমি দেখেছি আড়তদারির জুলুম,  আমি দেখেছি প্রশাসনের মিথ্যা বীরত্বপানা অযোগ্য আর অমানুষের হাতে বন্ঠন হতে দেখেছি  আমার দেশমাতার দেহ খানা, যে ভাবে ছিবড়ে খাই শকুন  মৃত্যু দেহের দেহটা।  তুমি আমাকে গল্প শুনিয়ে,  ঘুম পাড়িয়ে রাখতে চাও?  না না না  তা হবে না আমি দেখেছি ...