কবিতা
কৃষ্ণ পক্ষ বিলাস ( ১৩/২/২০২০ ) কেউ জ্যোৎস্না বিলাসে মুগ্ধ, কেউ বৃষ্টি বিলাসে আপ্লুত, কেউ কেউ তো সুখের তরী ভাসিয়ে দিয়েছে অসীম সাগরের বুকে৷ আমাকে বরং একটা অমাবস্যা দাও, আর কিছু দুঃখ কুড়িয়ে দাও এক পাহাড় কষ্টের সাথে প্রিয় হারা বেদনা'র স্মৃতি এনে দাও। আমি নিশ্চয় আর একটা দীর্ঘ নিঃশ্বাস ছুয়ে দেখতে চাই'বো না। আর কোন চুলের গন্ধ ব্যাকুল হৃদয়ে আবেগের স্রোত অন্য সাগরে প্রবাহিত হতে, চাই'বে না। শ্রবণ ইন্দ্রিয়, সে আবেগ সে শব্দ দ্বিতীয়ত আর কোন আবেগময় গল্প শুনতে বড়'ই বেশি আপত্তি জানিয়েছে। জ্যোৎস্না বিলাস, বৃষ্টি বিলাস সমুদ্র বিলাস করো, সুখের নদীতে ডুব দাও, যত খুশি। এক পৃথিবী সম দুঃখ এনে দাও বিরহ - বেদনা, কষ্ট ও কান্না সমগ্র প্রেমিক...