রাজা হবো ২০১৭ /১২/০৫ হে সভ্য সমাজ আমি ও একদিন, বৃদ্ধ অঙ্গুলি উচিয়ে বলব তোমরা বড় অসভ্য। হে আধুনিক সমাজ আমিও একদিন তোমাদের ডেকে বলবো - উঁহু কি অ আধুনিক তুমি! শতাব্দীর বস্তা পঁচা রুচি তোমার। হে উচ্চ শিক্ষিত মানব আমিও একদিন বলব তোমাকে - আরে! তোমার মাথা ভর্তি গোবর কি জানো তুমি? ওহে ও দেশ প্রেমিক জেনে নাও এই দেশ টা বিক্রি করে দিয়ে এসে। ভারাক্রান্ত কন্ঠে দু-ফোটা অশ্রু বিসর্জন দিয়ে আম ও ভাষণ দিবো! দেশের জন্য, আমার হৃদয় ব্যকুল। আমার থলি ভর্তি স্বার্থপরতা আর জণগণের বিশ্বাস খুব যুদ্ধ বেঁধেছে। থলি উচিয়ে আমি, মানুষকে সংবিধানের বাণী শুনাবো। আমি তখন রাজা হবো, ভীষণ জেদি হবো, মুখে মুখে ঠুঁসি এটে দিবো। শুধু আমি কথা বলবো। সবাই শুনবে আর হাত তালি দেবে। মানুষ গুলো শুধু ছুটবে আর ছুটবে এক কোটি পাগলা ঘোড়া এক কোটি পাগলা কুকুর, আর এক কোটি, হিংস্র হায়না । লেলিয়ে দিবো! রাতের অন্ধকারে উঠিয়ে আনবো। ভোরের প্রথম আলোতে তোমাদের রাজ পথ রক্তের লাল বর্ণে কেঁপে উঠবে। চা'য়ের কাঁপে কিছু সময় প্রবল ঝড় - সন্ধ্যার পূর্বে, আমার পালিত জানোয়ার গুলো ক্ষিপ্ত হবে । চা'য়ের চুমুকে আমাকে, প্রশ্ন বিদ্...
Posts
Showing posts from December, 2020
- Get link
- X
- Other Apps
স্যাটেলাইট দাও কিংবা পদ্মা সেতু খাল কেটে দাও কিংবা নদী খনন যে টাই দাও না কেন? আমার স্বাধীনতা কেড়ে নিয়ে, আমার বাক শক্তি কেড়ে নিয়ে, আমার কলম কেড়ে নিয়ে। তুমি যদি সূর্য জয়ের গল্প শুনাও আমার কোন লাভ হবে না। পিঁয়াজের বাজারে আগুন লাগিয়ে লেবু বাম্পার ফলনের গল্প শুনে আমার কোন লাভ হবে না। আমি তো দেখেছি মৃত্যুর মিছিলে তোমার জমদূতের ন্যায় রূপ। আমি দেখেছি, কৃষকের কান্নার মিছিলে ধান ক্ষেতে জ্বলে কৃষকের দেওয়া আগুন। তুমি আমাকে মেট্রোরেল দিয়েছো আকাশে উড়ার সু ব্যবস্থা চাঁদে ঘর বাঁধার স্বপ্ন দিয়েছো। কিন্তু, আমি তো দেখেছি কি ভাবে জুয়ার আসরে ব্যাংক কর্মকর্তা কিংবা মন্ত্রী আমলার নগ্ন উন্মাদনা। আকাশে বিলুপ্ত হচ্ছে কোটি কোটি মানুষের আর্তনাদ। আমি দেখেছি বন্ধুত্বের নামে, দেশমাতাকে নগ্ন করেছে যারা তাদের সাথে তোমাদের দোস্তি। আমি দেখেছি আড়তদারির জুলুম, আমি দেখেছি প্রশাসনের মিথ্যা বীরত্বপানা অযোগ্য আর অমানুষের হাতে বন্ঠন হতে দেখেছি আমার দেশমাতার দেহ খানা, যে ভাবে ছিবড়ে খাই শকুন মৃত্যু দেহের দেহটা। তুমি আমাকে গল্প শুনিয়ে, ঘুম পাড়িয়ে রাখতে চাও? না না না তা হবে না আমি দেখেছি বিনা শুল্কে কি...