বিনিময় 25.08.18 এ নদী আমার,আকাশ কে বিনিময় করে নদীর মালিক হয়েছি। এক সময় আকাশ ভালো লাগত, আকাশের রং পরিবর্তন খেলা দেখে আমি মুগ্ধ হতাম, আকাশের মালিক ছিলাম। এখন ভালো লাগে, তবে নির্লজ্জের মতো মাঝে মাঝে ছেড়ে দেওয়া অধিকারের দাবীতে মুখ তুলে চাই, আকাশ আমাকে ধিক্কার জানায়! নদীর প্রবাহমাণ স্রোতের নেশাতে মগ্ন হয়েছিলাম। এক সময় অরণ্য কে ভালোবেসে, নদীর সাথে বিনিময় করলাম। মাঘী পূর্ণিমার রাতে যখন, নদীর স্রোতে জ্যোৎস্নাময় চাঁদ সাতার কাটে। তখন নদীর জল ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। আমার ইচ্ছের নদী, আমাকে উপহাস করে। শীতের রুক্ষতা, অরণ্য বিনিময় পর্বতের মালিক হলাম। এখন হৃদয় জুড়ে পাষন্ডতা, নির্মমতা তবুও কোথা হতে যেন আকাশ, অরণ্য ও নদী উঁকি দেয়। চোখ তুলে নির্লজ্জের মতো চেয়ে থাকি। প্রেমিকা চলে যাবার পথে, প্রেমিক যেমন নিষ্পলক চেয়ে থাকে। এখন আমি পর্বতের মালিকানা ছাড়তে চাই, একটা পর্বত বিনিময় করবো। কেউ কি আছেন? পর্বতের বিনিময়, এক ঝাক জোনাকপোকা নিতে চাই । আমি এখন পর্বতের বিনিময়, জোনাক পোকা পেতে চাই। হয়তো, একদিন জোনাকের বিনিময়ে এক পেয়ালা বিশ কিংবা অমৃত চেয়ে নিবো।
Posts
Showing posts from July, 2021
- Get link
- X
- Other Apps
কবির অভিমান আকাশের বুক ফেরে বৃষ্টি ঝড়ে , পাহাড়ের বুক হতে ঝর্ণা । বেদনায় আহত মানুষ গুলো ক্ষতবিক্ষত , কেউ তার খবর রাখে না । কলমের কালিতে, ডায়েরীর পাতাতে আহত কবির কান্না কেউ শুনে না । কবি ও কবিতা মিলে মিশে একাকার ,তবুও কেন ক্ষত স্মৃতির ছিড়া পাতা । তুমি কাঁদো , সে কাঁদে , আমি ওকাঁদি ! যেনো কান্নার মেলা । কত শত প্রজাপতি পাখা মেলে , কত প্রজাপতি রঙ ছড়াই । এতো হাসি -এতো হাসি ,তবুও কান্নার তীব্র চিৎকার আহত কবি, নিকোটিনের সাদা ধোঁয়া ছেড়ে বলে- কবিতা আর লিখবো না ! কবি অভিমান করে বলে , কবি সত্যি করে বলে , কবি বিরহের সাথে বলে - লিখবো না আর কোন কবিতা , কবি চিৎকার করে বলে "কবিতা তোমায় বিদায়" । রাতের আধারে কবি অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদে ,কবিতা বিহনে । বৃষ্টির জলে কবি অশ্রু ঝড়ায় অতি গোপনে , কবিতা বিহনে । ব্যস্ত শহরে কোটি মানুষের ভিড়ে কবি হাতড়ে ফিরে । নির্লজ্জ , বেহায়া কবি শুধু বিরহ স্মৃতির গান গেয়ে চলে । তবুও পদ পৃষ্ঠ হওয়া আহত বকুলের ভাঙা পাপড়ী বুকে টেনে - কবি যখন মালা গাথতে বসে , কি এক কমল শিশু সুলভ দৃষ্টিতে ভরে ওঠে কবির মন । যেন সদ্যভূমিষ্ঠ কোন এক শিশু ! তবু ও কবি মাঝে মাঝে চিৎকার করে ওঠে - ...