<""""শরত্‍,তুমি আর কবি"""">


তুমি শরৎ এর মত স্নীগ্ধ , শিউলি ফোঁটা সন্ধ্যা ।
তুমি শরৎ এর মত পবিত্র , কাশ ফুলের স্পর্শ ।
যখন শিশিরের শব্দের মত টুপটাপ শিউলি ঝড়বে ,
মনের ডায়েরীতে লিখে রেখো,  শরৎ এর কথা ।
আকাশে সাদা মেঘের উড়োউড়ি ,
মৃদু হাওয়ায়  কাশ বনে লাগে ঢেউ ।
আমি তখন তোমার  হৃদয় সাগরে , 
পাল তুলে হারিয়ে যেতে চাই ।
শরত্‍ আসে শুভ্রতার প্রতীক হয়ে ,
তেমন তুমিও কবি জীবণে ।
নীল আকাশে  সাদা মেঘের ছুটোছুটি ,
ঐ আকাশের কোন এক  নক্ষত্র কন্যা তুমি !
উড়ে উড়ে যেতে চাও ,
দূরগামী পেঁজা তুলোর মেঘের ভেলাতে !
কোন এক শরতে ,নদীর জলে কাশ ফুলের মেলাতে। 
মেঘ রথে চড়ে ,এসেছিলে বেড়াতে ।
আর ফিরে যাওয়া হয়নি !
নির্জন মাঠে ,
নিঃশব্দে বেড়ে ওঠে নিকট ভবিষ্যৎ  
তুমি তেমন এই কোলাহোলে উঠেছো বেড়ে ।
শাপলা -শালুক -শিউলি ফোঁটাতে ,
 শরত্‍ এসেছে বড় মায়াতে ।
কোন এক শরতের নিশুতি রাতে কবির চোখে। 
তুমি রূপের ঝলক এঁকেছিলে , প্রশান্তির  ছায়াতে ।
বর্ষার উত্তাল জোয়ারে, 
যে নদী ছুটে অবিরাম অক্লান্তে ।
যে বৃক্ষ রৌদের উপ্তাপে ,জ্বলে  চৈত্রের খরাতে ।
সেই বৃক্ষ আবার ভেজে বর্ষার জলেতে ।
স্নিগ্ধ হয়েছে আজ , চারিদিক নিস্তব্ধতা ,শরত্‍ এর আগমনে ।
কবির অশান্ত হৃদয়ে , শরতের দূত হয়ে -
কবি নয়নে তুমি হলে গো - শরতের ভরা পূর্ণিমা ,
জম্ম-জম্মান্তরের শিউলি ফোঁটা সন্ধ্যা ।
তুমি শরতের মত শান্ত মায়াময় ।

Comments

Popular posts from this blog

অভিনয়

কবিতা -এলোমেলো আমি