তুই ফিরে যা অবশেষে তুই আমার আঙিনাতে পা রাখলি । কুয়াশার চাদরে লজ্জা কে ঢেকে রেখেছে প্রকৃতি । আমার দু ফোটা শুকিয়ে যাওয়া অশ্রু ,যার দাগ এখন ও পূর্ন যৌবণে ভরপুর। অবশেষে তোর ফেরার সময় হলো ? নিকটিনে আসক্ত ফুসফুস এখন চুপসে গেছে । ঘুম জাগা রাত এখন ও সাক্ষী আছে , বোতল বন্দী ভালোবাসা এখন আমাকে ঘিরে রেখেছে । আমি ফিরে পাবো বলেতো তোকে মুক্ত করে দেয়নি ! তোর সুখের খোঁজে তুই হারিয়ে গেছিস । তবে কেনো এই ফিরে আসা । এখন তো কিছুই দেবার নেই আমার । আমি আমাকে বিক্রিয়ে দিয়েছি , অমানুষ নামে কোন এক প্রতিচ্ছবির কাছে । খুব সল্প মূল্যে , ঐখান থেকে তোকে দেওয়ার কিছুই অবশিষ্ট নেই । অভিশাপ এসে আমাকে আগলে রেখেছে । আমি এখন অভিশাপের প্রেমিক । সেই ভালো তুই ফিরে যা ! আর এগিয়ে আসিস না - আমার তো আর কিছুই অবশিষ্ট নেই , যা বিক্রিয়ে নতুন কোন নেশায় আচ্ছন্ন হবো । ভোরের পাখি ডাকে , আলো ছরিয়ে সূর্য জেগে ওঠার আগেই তুই এই কুয়াশার চাদর মেখে দূরে চলে যা । তা না হলে দুঃখরা এসে জমাট বাধবে আমার নামে কলঙ্ক দিবে । আমি আর সুখী হতে চাই না , কুয়াশা থাকতে থাকতে তুই ফিরে যা
Posts
- Get link
- X
- Other Apps
বসুধা বসুধা এইবার হেমন্তে নবান্নের উৎসবে তুমি এসো , খোলা আকাশের নিচে , চাষ করা কোন খেতে কাঁচা মাটির গন্ধ শরীরে মেখে নিবো দু-জনে । তুমি নীল শাড়ীটা পড়ে এসো , আমি সাদা পোষাকে । প্রেমিক হৃদয়ে ,কবির নেশাগ্রস্থ আঁখি দ্বয়ে দীঘির জলে ,ঢেউ খেলা নদীর স্রোতে , হেমেন্তের কুয়াশাচ্ছন্ন শূন্যের পথ বেয়ে পূর্ণ চন্দ্রের জ্যোৎস্না আমাদের আলিঙ্গনের সাক্ষী হবে । পাপ ভুলে যাও , ভুলে যাও পুণ্য, এসো - ওয়াইনের খোলা বোতলে চুমুক দিই । মিথ্যা শীৎকারে আর না , এসো দু-জন চোখের প্রেমে পড়ি , আলিঙ্গনের প্রেমে পড়ি । বিবেকের দরজাতে তালা লাগিয়ে, তোমার বুকে মাথা রেখে আমি দীর্ঘ নিঃশ্বাস নিতে চাই । কামনাকে দূরে ছুড়ে দিয়ে শীতল নদীর মতো গভীর ওই চক্রকেন্দে ভালোবাসা প্রদান করতে চাই । বসুধা এসো প্রহর বয়ে যাচ্ছে , অধর শুষ্ক আরও কাছে আসো , অধরের আলিঙ্গনে বিলম্ব করতে নেই । মাথার উপর শূন্য আকাশ , নক্ষত্র রাজিরা সাজিয়েছে বাসর এইতো সময় শরীরের চাষাবাদের , বসুধা কামনা না উত্তম চাষাবাদের যোগ্য চাষী করে নাও আমাকে । মনে রেখো মিথ্যা শীৎকার না , আমরা এসেছি পূনাঙ্গ ভালোবাসা ছড়িয়ে দিতে , আমরা এসেছি ভালবাসতে ,দু-জন এক হতে । সঙ্গম না ...
- Get link
- X
- Other Apps
******আমি ইশ্বর আমিই শয়তান******* আমার হৃদয় ভূমিতে লালিত হয়, একটি বৃক্ষ সে বৃক্ষে জম্ম হয়, একটি ফল সে ফলের নাম দিয়েছি ভালোবাসা। আমার অন্তর আত্মার গহীনে, ক্ষত হয় অগ্নিগিরির সৃষ্টি হয়, মাথা উচু করে পর্বত পর্বত বেয়ে নেমে আসে ঝর্ণা, সৃষ্টি হয় আর এক মহাসাগর, যার নাম দিয়েছি বেদনা। তুমি আমাকে কি নামে ডাকবে? আমার বাম চোক্ষে চেয়ে দেখো, ভালোবাসার সীমাহীন আকাশ। আমার ডান চোক্ষে চেয়ে দেখো, অভিশাপের কালো মেঘ জমা হয়ে আছে। বজ্রের ন্যায় চিৎকার করে ওঠে কন্ঠনালী, ভালোবাসার মধুময় সুরে দেবী রে আলিঙ্গন করে সে। তুমি কি নাম দিবে আমায়। রাজ পথে, মিছিলে শ্লোগানে, প্রতিবাদের সভাতে আমাকে দেখেছো, আবার- দেশপ্রেম কিংবা দেশদ্রোহী, সকল স্থানে সকল মুখোশে দেখেছো তুমি আমাকেই। ইশ্বরের সাথে বন্ধুত্ব আমার, শয়তান এর সাথে দোস্তি। তুমি আমাকে কি নামে ডাকবে - আমার হৃদয় ভূমিতে একটি বৃক্ষ লালিত হয়, সে বৃক্ষে দুইটি ফলের সৃষ্টি হয়, একটি মাওয়া অন্য টি গন্ধক। তুমি কিংবা তোমরা, কি নামে ডাকবে আমায়।
- Get link
- X
- Other Apps
কত যে স্বপছিল তোকে ঘিরে , কত রাত জেগে চেয়ে থেকেছি - তোর অপলক হাসিটির দিকে । কত স্বপ্ন ছিল ,তোকে ঘিরে মাছ রাঙা যেমন ছোঁ মেরে মাছ চুরি করে ! আমিও চুরি করে আনবো তোকে, তেমন করে । পানকৌড়ি যেমন ,ডুব সাঁতারে অষ্টপ্রহর ছুটে জলে । আমি খেলবো তেমন , তোর মনের নদীতে । ভীষণ খরায় আমি কালো মেঘ হবো , তোর পিপাসিত কায়ায় ,এক আকাশ জল হবো । তাল পাতার ছাউনিতে, টুপুর টুপুর বৃষ্টির ছন্দ হবো । ঝিনুক হয়ে বুকের মাঝে তোকে আগলে রাখবো । অক্ট্রোপাসের মত আষ্টেপিষ্টে হৃদয়ের গহীনে বাঁধবো । তোর অলস দেহের ক্লান্তি মুছে , দুপুরের স্লানে আমি দীঘির জল হবো । পরশ মাখা বিকালে ,আমি তোর কফির মগ হবো । ঠোঁটের উষ্ণ ছোঁয়াতে আমি শিহরিত হবো । সাঝের বেলাতে ,আমি তোর খোঁপায় ঘোমটা হবো । রাতের গহীনে আমি তোর স্বপ্ন হবো । কত স্বপ্ন ছিলো তোকে ঘিরে , আজ স্বপ্নরা সব কোন সে দূরে - শূন্য করে কোথায় হারালে ?
- Get link
- X
- Other Apps
তুমি শরৎ এর মত স্নীগ্ধ , শিউলি ফোঁটা সন্ধ্যা । তুমি শরৎ এর মত পবিত্র , কাশ ফুলের স্পর্শ । যখন শিশিরের শব্দের মত টুপটাপ শিউলি ঝড়বে , মনের ডায়েরীতে লিখে রেখো, শরৎ এর কথা । আকাশে সাদা মেঘের উড়োউড়ি , মৃদু হাওয়ায় কাশ বনে লাগে ঢেউ । আমি তখন তোমার হৃদয় সাগরে , পাল তুলে হারিয়ে যেতে চাই । শরত্ আসে শুভ্রতার প্রতীক হয়ে , তেমন তুমিও কবি জীবণে । নীল আকাশে সাদা মেঘের ছুটোছুটি , ঐ আকাশের কোন এক নক্ষত্র কন্যা তুমি ! উড়ে উড়ে যেতে চাও , দূরগামী পেঁজা তুলোর মেঘের ভেলাতে ! কোন এক শরতে ,নদীর জলে কাশ ফুলের মেলাতে। মেঘ রথে চড়ে ,এসেছিলে বেড়াতে । আর ফিরে যাওয়া হয়নি ! নির্জন মাঠে , নিঃশব্দে বেড়ে ওঠে নিকট ভবিষ্যৎ তুমি তেমন এই কোলাহোলে উঠেছো বেড়ে । শাপলা -শালুক -শিউলি ফোঁটাতে , শরত্ এসেছে বড় মায়াতে । কোন এক শরতের নিশুতি রাতে কবির চোখে। তুমি রূপের ঝলক এঁকেছিলে , প্রশান্তির ছায়াতে । বর্ষার উত্তাল জোয়ারে, যে নদী ছুটে অবিরাম অক্লান্তে । যে বৃক্ষ রৌদের উপ্তাপে ,জ্বলে চৈত্রের খরাতে । সেই বৃক্ষ আবার ভেজে বর্ষার জলেতে । স্নিগ্ধ হয়েছে আজ , চারিদিক নিস্তব্ধতা ,শরত্ এর আগমনে । কবির অশান্ত হৃদয়ে , শরতের দূত ...
- Get link
- X
- Other Apps
আবার এই শহরে , আমার অবৈধ্য পদচরণ । এই শহরের দেওয়ালে ,দেওয়ালে - পোষ্টার ছাপা হয়েছে ,রঙিন কালিতে । দ্বারে দ্বারে প্রহরী আছে নিরপত্তায় । এই শহরে আমার প্রবেশ অধিকারে নিষেধাজ্ঞা । অনেক পথ ঘুরে , শত শত জোড়া চোখ দিয়ে ফাঁকি - আমি ফিরে এসেছি । শুধুই তোমাকে , দেখবো বলে । কেমন আছো তুমি ? কত কাল দেখি নাই ও দু-নয়ন । কত কাল একই ছন্দে ,হয়নি দেওয়া পথ পারি । কত কাল ও নয়নের জল , ছুয়ে দেয়নি- এ দুই হাত ! কত কাল দেখি না তোমায় । আমি বেদনা - বিরহে নিজেকে করেছি অঙ্গার । আমি কাটা ভরা পথ হেটেছি ভর -দুপুর । তুমি সুখে থাকবে বলে ,ছেরেছিলাম এই শহর । কত কাল চেয়ে দেখিনা , যৌবণ পূর্ন চাঁদ । তাঁরা গুনে গুনে এখন হেঁসে হইনা লুটোপুটি । হয় না লেখা কোন চিঠি , এখন আর সন্ধ্যা তাঁরার কাছে ! সুখ তাঁরাটাও কাঁদে , গোপনে গোপনে । বহু পথ ঘুরে , শত শত জোড়া চোখ ফাঁকি দিয়ে - আবার এসেছি এই শহরে , বাতাসে -বাতাসে তোমার চুলের ঘ্রাণ । কাননে ফোঁটা , গোলাপে মিশে আছে তোমার ওষ্ঠের আহ্ববান । রক্ত জবা ,সে যেন ফুল নই ! ও যেন তোমার পায়ের শোভা । দিঘীর জলে ছলাত্ ছলাত্ শব্দ- সে যেন তোমার পদচলনের ছন্দ । ঔষ্ত বৃক্ষের রিনিঝিনি রিনিঝিনি পাতার নৃত্য স...
- Get link
- X
- Other Apps
আমি এই শহরের বুকে , নিষিদ্ধ চাঁদের জ্যোত্স্নাকে চিবিয়ে খাবো । অহংকারে মাথা উচু করে দাড়িয়ে থাকা অট্টলিকাতে। আমি একশো একটা চাঁদের নগ্ন নৃত্য দেখবো । আমি তোমাকে ভয় করিনা , কিংবা তোমাদের কাউকে । আমার শরীরে প্রবাহমান প্রতি ফোটা রক্ত যেন বিদ্রোহের বিষাদ গঢ়েছে । এইতো, এখনি -ইচ্ছা হলে , আমি হতে পারি সাইক্লোন কিংবা ধ্বংস। ইচ্ছা যদি হয়, সূর্যটা'কে পকেটে রেখেই, হাটতে পারি । আমি একশো একটা চাঁদের নগ্ন নৃত্য দেখবো ! অতপর ফিরে যাবো আপন ঠিকানায় । মৃত্যুর পরে - বার বার ফিরে আসবো , এই শহরে ! যেখানে মানুষকে পন্য করে , মানবতার বুকে পা রেখে । যেখানে - কিছু মানুষ স্বপ্ন দেখে, আকাশ ছুয়ে দিবে । আমি ঐ মানুষের জন্য আবার ফিরে আসবো। যারা ফুটপথে মানবতার গান করে । ওদের দলে মিশে যাবো , তুমিও আমাকে চিনতে পারবে না । অথচ , কত রাত আমাদের দুটি নগ্ন দেহ, একাকার হয়েছিল মিলেমিশে । তখন তুমি আমার, আর আমি তোমার উষ্ণ নিঃশ্বাসে কত সহজে চিনে নিতাম । ঐদিন, রক্তের মিছিলে আমি ফিরে আসবো - অধিকার আদায়ের...